বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ইরানের ৪২ জাহাজ ধ্বংসের দাবি করলেন ট্রাম্প

 আলজাজিরা / ৪৬ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এ সময় মার্কিন বাহিনী ইরানের ৪২টি নৌযান ধ্বংস করেছে বলে দাবি করেন ট্রাম্প। খবর আলজাজিরা

ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, সাম্প্রতিক কয়েক দিনে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ৪২টি নৌযান ধ্বংস করেছে। পাশাপাশি ইরানের বিমান শক্তি ও টেলিযোগাযোগ অবকাঠামোর বড় অংশও অকার্যকর করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের আগের হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। ট্রাম্পের দাবি, হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

এই অভিযানে যুক্তরাষ্ট্র বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং এতে ইরানের সামরিক সক্ষমতার ওপর আঘাত হানা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চলমান সংঘাতে নিহত ছয়জন মার্কিন সেনাসদস্যের লাশ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ট্রাম্প পরে ডোভার এয়ার ফোর্স ঘাঁটিতে যাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর