শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিডি প্রতিদিন / ৪৭ জন পড়েছে
প্রকাশ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণার মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ শাড়ি, থ্রি–পিস ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বেকিং পাউডার আমদানির আড়ালে এসব পণ্য আনা হয়েছিল বলে জানিয়েছে কাস্টমস।

বৃহস্পতিবার রাতে বন্দরের ৩৭ নম্বর শেডে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাঈদ আহমেদ রুবেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আমদানিকারক প্রতিষ্ঠান ‘সাফা ইমপেক্স’ ভারত থেকে একটি ট্রাকে ১০০ প্যাকেজ বেকিং পাউডার আমদানির ঘোষণা দিয়ে চালানটি দেশে আনে। তবে পণ্য খালাসের সময় দেখা যায়, চালানের ভেতরে বেকিং পাউডারের কোনো অস্তিত্ব নেই। এর পরিবর্তে সেখানে উচ্চ শুল্কযুক্ত বিভিন্ন পোশাক ও প্রসাধনী সামগ্রী লুকানো ছিল।

কাস্টমস কর্মকর্তাদের পরীক্ষণে পাওয়া পণ্যের মধ্যে রয়েছে—৭ হাজার পিস প্রিমিয়াম মানের শাড়ি, ৬ হাজার পিস থ্রি–পিস, ৩০০ পিস টু–পিস, প্রায় ৩০০ কেজি বেবি পোশাক, ৫৫০ পিস ওড়না, ৭০০ কেজি ফেইসওয়াশ ও কসমেটিকস এবং ৬০০ কেজি বিশেষ কেমিক্যাল।

শুল্ক কর্মকর্তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

পরীক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আমদানিকারক প্রতিষ্ঠানটি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ভুয়া ডকুমেন্ট ব্যবহার করে এসব পণ্য আমদানি করেছে। জব্দ করা পণ্য বর্তমানে কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শুক্রবার সরকারি ছুটি থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামী রবিবার জানানো হবে জানান বলে কাস্টমস কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর