বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

উখিয়া-টেকনাফে রোহিঙ্গা সমস্যায় স্থানীয় জনগণের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণ প্রসঙ্গে

মোস‌লেহ উদ্দিন : উখিয়া, কক্সবাজার / ৪৩১ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

বরাবর
প্রধান উপদেষ্টা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ড. মোহাম্মদ ইউনুস

বিষয়ঃ উখিয়া-টেকনাফে রোহিঙ্গা সমস্যায় স্থানীয় জনগণের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণ প্রসঙ্গে।

মাননীয় প্রধান উপদেষ্টা,
কক্সবাজার সফরে আপনাকে উখিয়া-টেকনাফের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আপনি অবগত আছেন যে, ২০১৭ সালের পর থেকে উখিয়া-টেকনাফে বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় নেওয়ার ফলে এ অঞ্চলের স্থানীয় জনগণ মারাত্মক সংকটে পড়েছে। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হলেও বর্তমানে এর বহুমুখী অশুভ প্রভাব স্থানীয়দের সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

স্থানীয় জনগণের সমস্যা সমূহ:
১. রোহিঙ্গাদের জড়িয়ে পড়া চুরি, ডাকাতি, অপহরণ, খুনখারাবি ও মাদক ব্যবসায়, যা প্রতিদিনের জীবনে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে।
২. স্থানীয়রা নিজস্ব জমিজমা ও ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
৩. সরকারি নীতিমালায় স্থানীয়দের কর্মসংস্থান ও সুযোগ-সুবিধায় অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তা বাস্তবে প্রতিফলিত হচ্ছে না।
৪. ক্যাম্পে প্রায়ই রোহিঙ্গাদের মধ্যে গ্রুপ-গুলাগুলি ও সহিংসতা ঘটে, যা আশপাশের গ্রামগুলোতেও আতঙ্ক সৃষ্টি করছে।

আমাদের প্রস্তাবনা ও দাবি:
স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

স্থানীয়দের জন্য কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধায় অগ্রাধিকার বাস্তবায়ন।

ক্যাম্পে কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা এবং অস্ত্র, মাদক ও মানবপাচার বন্ধে জোরদার উদ্যোগ গ্রহণ।

স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণকে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়া।

মাননীয় প্রধান উপদেষ্টা,
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দূরদর্শী নেতৃত্বে স্থানীয় জনগণের দুঃখ-কষ্ট লাঘব হবে এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে সঠিক দিকনির্দেশনা পাওয়া যাবে।

বিনীত নিবেদক
মোস‌লেহ উদ্দিন, সম্পাদক সীমান্তবাংলা.কম
উখিয়া-টেকনাফ, কক্সবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর