মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

আগের মতোই আছি, থাকবো: ডিসি সারোয়ার আলম

নিজস্ব প্রতিবেদক, সীমান্তবাংলা / ৫২৫ জন পড়েছে
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

আমাকে আগে যেমন দেখেছেন তেমনই রয়েছি এবং এমনই থাকব বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারোয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সংবাদ সম্মেলনে অনিয়মের বিরুদ্ধে আগের মত কঠিন অবস্থানে থাকবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে এ কথা বলেন তিনি।

সারোয়ার আলম বলেন, আজকেই সিলেটে যোগদান করেছি। বিষয়গুলো বুঝে নিতে একটু সময় লাগবে। এই জেলায় কি করা যায়নি বা করা যেত, সেই বিষয়গুলো দেখে ব্যবস্থা নেয়া হবে। সিলেটের উন্নয়ন হলে সকলেই এর সুবিধা পাবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সকল বিষয় নিয়েই কাজ করবো। কিন্তু আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যের দিকে বেশি জোর দেব। সিলেট হলো প্রকৃতি কন্যা। এই জেলা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। সিলেটের টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশ ঠিক রেখেই এই জেলায় উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর