বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

টেকনাফে নাফ নদী থেকে ট্রলারসহ চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সীমান্তবাংলা ডেস্ক / ৭৬ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
naf nodi
Naf River _ Captured by Rahman Stories

কক্সবাজার টেকনাফে নাফ নদী থেকে ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার সাবরাং শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব জানান, সকালে নাফ নদীতে ট্রলারসহ চার জেলে নিয়ে মাছ ধরতে যান শাহপরীর দ্বীপের বাসিন্দা হাছান। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি স্পিডবোটে করে আসা একদল আরাকান আর্মি অস্ত্রের মুখে ট্রলারটিকে ঘিরে ফেলে।

পরে জেলেসহ ট্রলারটি নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। খবর পাওয়ার পর থেকে অপহৃতদের উদ্ধার তৎপরতার পাশাপাশি নাফ নদীতে নজরদারি বৃদ্ধি করেছে কোস্টগার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর