2

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

চকরিয়ায় মসজিদের বাতরুম থেকে মুসল্লির মরদেহ উদ্ধার

সীমান্তবাংলা নিউজ ডেস্ক / ৯৯ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

নুরুল ইসলাম (৬৫) নামে এক মুসল্লির মরদেহ কক্সবাজারের চকরিয়ার সেন্টার মসজিদের বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নুরুল ইসলাম চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিমের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, নুরুল ইসলাম এশার নামাজের জন্য অজু করতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মসজিদের বাথরুমে যান। কিন্তু দীর্ঘক্ষণ পরও তিনি বের না হওয়ায় মুসল্লিদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে নুরুল ইসলামের নিথর দেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাথরুমে থাকা অবস্থায় স্ট্রোক করে তিনি মারা গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর

2