শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

তানোরে নারী নির্যাতন প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের প্রচার অভিযান

সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : / ৭৫ জন পড়েছে
প্রকাশ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

 

স্বামী-স্ত্রী মিলে কাজ করি, সুখী সফল পরিবার গড়ি” প্রতিপাদ্যে রাজশাহীর তানোরে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচার অভিযান শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার সরনজাই বালিকা উচ্চবিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন তানোর এপি’র উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এসিও এর সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।

তানোর এপি সিনিয়র পোগ্রাম অফিসার লরেন্স মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে তানোর এপি সিনিয়র পোগ্রাম অফিসার এন্ড্রিকাস মুর্মু,সরনজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক মোখলেসুর, প্রদীপ কুমার, মোফাজ্জল হোসেন, এনামুল হক, আফরোজা খাতুন ও গ্রাম উন্নয়ন কমিটি সদস্য শিশু ফোরাম,যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, একইদিন (বুধবার) দুপুরে সরনজাই পিএফএ লক্ষিত ইউপিজি উপকারভোগীদের নিয়ে বসত বাড়ির আঙিনায় সবজি চাষ প্রশিক্ষণ দেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা একিন আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর