বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

টেকনাফে পাহাড় কেন্দ্রিক অপহরণ চক্রের প্রধান বদরুজ অস্ত্রসহ গ্রেপ্তার

সীমান্তবাংলা ডেস্ক: / ৭৭ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে পুলিশ অপহরণকারী চক্রের প্রধান বদরুদ্দৌজা (ওরফে বদরুজ)কে গ্রেপ্তার করেছে। তিনি ৭ মামলার পলাতক আসামি এবং পাহাড় কেন্দ্রিক অপরাধচক্রের মূল হোতা। এ সময় তার কাছ থেকে কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে টেকনাফ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ গিয়াস উদ্দিন।
গ্রেপ্তার বদরুদ্দৌজা টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত মাওলানা সুলতান আহমেদের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও খুনসহ নানা অভিযোগে ৭টিরও বেশি মামলা রয়েছে টেকনাফ থানায়।

ওসি গিয়াস উদ্দিন জানান, শনিবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার ঝাউবাগনে একাধিক মামলার পলাতক আসামি বদরুদ্দৌজা অস্ত্রসহ অবস্থান করছে, এমন খবর পেয়ে পুলিশ একটি অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন সন্দেহভাজন দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তি নিজের পরিচয় দেয়ার পর পুলিশ তার তথ্যে বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার জলিলের বাড়ির সামনে লাকড়ির স্তুপের মধ্যে লুকানো ৩টি দেশীয় তৈরি বন্দুক, ৩টি গুলি, ২টি কিরিচ দা, ১টি রামদা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

ওসি আরও বলেন, বদরুদ্দৌজা একজন চিহ্নিত ডাকাত এবং অপহরণকারী চক্রের প্রধান। তিনি টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপরাধ কার্যক্রম পরিচালনা করতেন। সম্প্রতি, বাহারছড়ায় চিকিৎসক জহির এবং হোয়াইক্যংয়ে ১১ জন কৃষককে অপহরণ করে মুক্তিপণ আদায় করার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর