মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

নরসিংদীতে বাসায় ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

খায়রুল ইসলাম নরসিংদী / ৫১ জন পড়েছে
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

নরসিংদীপ্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাদল মিয়া (৪৮) কে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (৯ নভেম্বর) দুপুরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাদল মিয়া ওই ইউনিয়নের ডাংগা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
ডাংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, আজ শনিবার দুপুর দেড়টার দিকে দলীয় কয়েকজন নেতাকে সাথে নিয়ে গালিমপুর থেকে ডাংগার বাসার দিকে ফিরছিলেন বাদল মিয়া। পরে দুর্বৃত্তরা তাকে গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। এতে গুরুতর আহত হয় বাদল মিয়া। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর