মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বীর নিবাসে তানভীর পরিবার।

সীমান্তবাংলা ডেস্ক: / ১১৭ জন পড়েছে
প্রকাশ: মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

 

মুহাম্মদ শাহজাহান মহেশখালী প্রতিনিধিঃ
বাড়ি পেলেন কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ তানভির ছিদ্দিকীর পরিবার। তানভীর ছিদ্দিকী চট্টগ্রাম সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র ছিলেন।

তিনি গত ১৮ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী হাসিনার পেটুয়া বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের বুলেটে চট্টগ্রাম বহদ্দারহাট এলাকায় শহীদ হন। জুলাই- আগষ্টের এই আন্দোলনে কক্সবাজার মহেশখালী উপজেলার প্রথম শহীদ তানভীর ছিদ্দিকী তৎকালীন জমিদার পরিবার খসরুগোষ্টীর সন্তান। গত ৫ই আগষ্ট হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার প্রতিনিধি দল শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবারের সাথে সাক্ষাৎ করেন। সে সময় আওয়ামী নির্যাতনে বাড়িহারা পরিবারটিকে বীর নিবাস স্থাপনের প্রতিশ্রুতিদেন। তারেই প্রেক্ষিতে দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়ন করে গত ১১/১০/২৪ ইং (শুক্রবার) অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য কল্যাণ সংস্থার অর্থায়নে নির্মিত বীর নিবাসটি শহীদ তানভির ছিদ্দিকীর পরিবারকে হস্তান্তর করেন।

বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নেওয়া হয় খতমে কুরআন, মোনাজাত ও দেড় হাজার মানুষের খাবার আয়োজন। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি কমডোর মুহাম্মদ খুুরশিদ মানিক, উদ্ভোধন হিসাবে উপস্থিত ছিলেন,মহাসচিব,ক্যাপ্টেন মহসীনুল হাবিব, বিশেষ অতিথি, নির্বাহী সহ সভাপতি ক্যাপ্টন মুহাম্মদ শহিদুল ইসলাম, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার, মীকি মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক কালারমারছড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রুহুল কাদের বাবু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মিজানুর রহমান মাতাব্বর, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরওয়ার আজম মাতাব্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর