শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সীমান্ত জনপদ টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে নিহত ২

সীমান্তবাংলা ডেস্ক: / ১১৮ জন পড়েছে
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

বি‌শেষ প্রতি‌বেদক : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে দুই মাদক কারবারি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারাল কিরিচ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টার সময় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে না পারলেও লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন,

টেকনাফের নাফ নদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে এমন খবরে ভোর থে‌কে সেখানে অবস্থান নেয়। টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালালে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থে‌কে ৩ লাখ ৬০ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন।

 

 

সীমান্তবাংলা ডেক্স/৯মার্চ২১/এডমিন/ইব‌নে যা‌য়েদ

 

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর