শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শীতে ঘরের পরিবেশ কেমন হওয়া উচিত?

সীমান্তবাংলা ডেস্ক: / ১০০ জন পড়েছে
প্রকাশ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শীতকালে বেড়ে যায় বায়ুদূষণের মাত্রা। এ সময় অল্পতেই আসবাবপত্রে ধুলাবালি জমে। বায়ুদূষণের প্রভাব যেমন ঘরের বাইরে রয়েছে, তেমনি রয়েছে ভেতরেও। ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর মাধ্যমেই দূষিত হচ্ছে ভেতরের বাতাস।

এমনকি ত্বকের ঝরে পড়া কোষের কারণেও ঘরের ভেতরের বাতাস দূষিত হয়। তাই শীতকালে ঘর ধুলাবালি রাখা খুব জরুরি। এ সময় ঘর পরিষ্কার রাখতে কিছু বিষয় খেয়াল রাখুন।

রান্না, বাসনকোসন ও কাপড় ধোয়া, গোসল এসব কাজের সময় অ্যাডজাস্ট ফ্যান চালু রাখা উচিত। এ সময় জানালা খুলে রাখুন। তাহলে ঘরের ভেতরে জমা হওয়া বিষাক্ত রাসায়নিক পদার্থ সহজেই বেরিয়ে যেতে পারে। এভাবে থাকলে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর হয়ে সতেজতা ফিরে আসে।

ঘরে পোকা-মাকড়ের আনাগোনা ঠেকাতে ময়লা ফেলার ঝুড়ি সবসময় ঢেকে রাখুন। গ্যাসের চুলার সঙ্গে ব্যবহার করতে পারেন কিচেন হুড। চুলার আশেপাশে যেন পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকে সেদিকে খেয়াল রাখুন।

বাইরে থেকে ফিরে জুতা রাখার বাক্সে জুতা রাখুন। এতে জুতার ময়লা ছড়াবে না। ঘরের পাপোস নিয়মিত পরিষ্কার রাখুন। আসবাবপত্রের উপরিভাগ নিয়মিত ঝেড়ে মুছে পরিষ্কার রাখুন।

শীতকালে ঘর সাজাতে পারেন গাছ দিয়ে। মানিপ্ল্যান্ট, পিস লিলি, ব্যাম্বু পাম, ইংলিশ আইভি, ফার্ন, স্পাইডার প্ল্যান্ট, অ্যালোভেরা বা ঘৃতকুমারী এসব গাছ সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বাতাসও পরিশুদ্ধ করে।

ঘরের আর্দ্রতা বেশি হলে নানা ধরনের ছত্রাক জন্মাতে পারে। নিয়মিত কার্পেট পরিষ্কার করুন। কেননা, কার্পেটেই সবচেয়ে বেশি ময়লা আটকায়। বাড়ির রং বেশি পুরনো হলে নতুন করে রং করিয়ে নিন।

শীতে ঘরের পরিবেশ যতটা পার যায় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। এতে সুস্থ থাকবে ঘরের সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর