বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, সীমান্তবাংলা / ৭২ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের নির্দিষ্ট কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস বা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এর আগেও একাধিকবার কড়াইল বস্তিতে আগুন লেগেছিল।

( সীমান্তবাংলা/১৮ডিসেম্বর/রহমান )


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর