রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে; প্রধানমন্ত্রী

আমার দেশ / ১৩ জন পড়েছে
প্রকাশ: রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।’

শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনের কাজ করার তৌফিক আমাদের আল্লাহ তাআলা দেবেন।’

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, ‘আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময় সকলে এখানে একত্রিত হয়েছি। দেশের একটি গুরুত্বপূর্ণ সময়। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন গুম-খুনের শিকার হয়েছে; এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমে এই আত্মত্যাগের মাধ্যমে লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর