মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

মহেশখালীর ধলঘাটায় অস্ত্রসহ চেয়ারম্যান গ্রেফতার

সীমান্তবাংলা ডেস্ক: / ৩৪৯ জন পড়েছে
প্রকাশ: মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

জুয়েল চৌধুরী, মহেশখালী:
মহেশখালী উপজেলার ধলঘাটার বর্তমান ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ বাচ্চুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ২৭ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় ধলঘাটা ইউনিয়নের মুহুরিঘোনা থেকে তাকে গ্রেফতার করা হয়। তথ্যসূত্রে জানা যায়, গ্রেফতারের সময় বাচ্চুর কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তাৎক্ষণিক গ্রেফতারের বিষয়টি জানাজানি হলে তার সমর্থিত স্থানীয় লোকজন জড়ো হয়ে নৌবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এসময় অভিযানে থাকা সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
বিগত ২০২৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার নিয়ন্ত্রণে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গড়ে উঠে। তারা উপকূলের বিভিন্ন চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট দখল করে আধিপত্য বিস্তার করতো। এছাড়া ধলঘাটা উপকূলের একমাত্র সাইক্লোন শেল্টার দখল করে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর বক্তব্য না পাওয়ায় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বরাবর যোগাযোগ করলে তিনি জানান, বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আটককৃত চেয়ারম্যানকে এখনো মহেশখালী থানায় আনা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর