মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

সীমান্তবাংলা ডেস্ক: / ১৪১ জন পড়েছে
প্রকাশ: মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

 

জুয়েল চৌধুরী, মহেশখালী:
দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানকে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া টমটম গাড়ির ধাক্কায় প্রাণ গেল রুবায়েত নামের ৭ বছরের এক শিশুর।

গত শনিবার দুপুর ১২টায় হোয়ানক পানিরছড়া এলাকার বটগাছতলা নামক স্থানে এ ঘটনাটি ঘটে। তবে নিহত শিশুর নাম জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসছে ঈদকে সামনে রেখে সেলুনে চুল কাটতে যাওয়ার সময় রুবায়েত সড়ক দূর্ঘটনার স্বীকার হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

এবিষয়ে মহেশখালী থানার ওসি (তদন্ত) জানান, ঐদিন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে নিহত শিশুর পরিবার ও মালিকের সমঝোতা হওয়ায় আইনি কোন পদক্ষেপ নেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর