বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

মনোহরদীতে জমি নিয়ে বিরোধে নিহত ১

খায়রুল ইসলাম নরসিংদী / ৮০ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

 

নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. আইন উদ্দিন (৪৭) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন।

শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন নিহতের স্ত্রী তাছলিমা আক্তার, ছোট ভাই মাইন উদ্দিন ও ভাইয়ের স্ত্রী মাহমুদা আক্তার সাথী।

এ বিষয়ে এলাকাবাসী জানান, দীর্ঘ ১ মাস ধরে আইন উদ্দিনের সঙ্গে প্রতিবেশি রফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। রফিকুল ইসলাম একই এলাকার জালাল উদ্দিনের ছেলে।

এই জমি সংক্রান্ত বিরোধের জেরে আজ রফিকুল ৩০-৩৫ জন লোক নিয়ে আইন উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে গুরুতর আহত হয় আইন উদ্দিনসহ তার পরিবারের ৪ জন। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আইন উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

নিহতের ভাই মাইন উদ্দিন বলেন, আমার ভাই জুম্মার নামাজ আদায় করে বাড়িতে আসলে রফিকুল ও শাহাবুদ্দিনের নেতৃত্বে আমাদের বাড়িতে ঢুকে প্রথমে বাড়ি ঘরে ভাঙচুর চালায়। পরে আমার ভাইসহ আমাদের পরিবারের সবাইকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে এই সন্ত্রাসীরা। আমরা প্রাণে বেঁচে গেলেও আমার ভাইকে ওরা মেরে ফেলে। আমি এইসব খুনিদের ফাঁসি চাই।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর