বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

নিরীহ মুসল্লীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

নরসিংদী প্রতিনিধি / ১০০ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

 

নরসিংদীতে নিরীহ মুসুল্লি, মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম ও খতিব, আলেম-ওলামাদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার বিকেলে নরসিংদীর কওমি মাদরাসার আঞ্চলিক শিক্ষা বোর্ড তানযীমুল মাদারিসিল কওমিয়া নরসিংদীর ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি নরসিংদীর পৌর শহরের স্বাধীনতা চত্বর হতে নরসিংদীর রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নরসিংদীর বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদরাসার শিক্ষক ও ধর্মপ্রাণ মুসুল্লিগণ অংশগ্রহণ করে। এতে সভাপতিত্ব করেন নরসিংদী বৌয়াকুড় মাদরাসার শায়খুল হাদিস ইসমাইল নুরপুরী।
এসময় আরো বক্তব্য রাখেন মুফতি আল আমিন, মুফতি আবুল খায়ের, মুফতি নুরুল হুদা, মুফতি ইলিয়াছ শেরপুরী প্রমূখ।
সংক্ষিপ্ত বক্তব্যে নরসিংদী শাপলা মসজিদের খতিব মুফতি রফিকুল ইসলাম বলেন, ‘নিরীহ মুসুল্লিদের হয়রানি করা হচ্ছে মামলা দিয়ে। আমরা চাই নরসিংদীর প্রশাসন নিরীহ মুসুল্লি ও আলেম-ওলামাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করুক।’
সভাপতির বক্তব্যে মাও. ইসমাইল নুরপুরী বলেন, আমরা মাজার ভাঙ্গিনি। আমরা ভেঙ্গেছি নেশা, নারী ও জুয়ার আড্ডা। এটা ভাঙা সবার ঈমানী দায়িত্ব।
উল্লেখ, গত ২৪ জানুয়ারি শুক্রবার নরসিংদী সদর উপজেলার করিমপুর ও নজরপুর ইউনিয়নের কয়েকটি মাজার ভেঙে ফেলে ঐ এলাকার ধর্মপ্রাণ মুসুল্লি।অনৈতিক কর্মকাণ্ড মাদক ও নেশাদ্রব্য, অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে। এই কারণে মাজারপন্থীদের পক্ষ হতে ঐ এলাকার ৩০ জন আলেম-ওলামা, নিরীহ মুসুল্লিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এবং ৩ জন মুসুল্লিকে আটক করে। পরের দিন ধর্মপ্রাণ মুসুল্লিদের আন্দোলনের মুখে আদালত জামিন দিলেও মামলা প্রত্যাহার করা হয়নি। এরই প্রেক্ষিতে নরসিংদীর তানযীমুল মাদারিসিল কওমিয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর