শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

দুবাই ফেরা নিয়ে আবার জটিলতায় দেশে ফেরা বাংলাদেশীরা

সীমান্তবাংলা ডেস্ক: / ১১৯ জন পড়েছে
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির পর এবার দুবাই ফেরা নিয়ে জটিলতায় পড়তে হচ্ছে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের।
তাদের অভিযোগ, দুটি বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্টদের আশ্বাসে চড়া দামে টিকিট কিনলেও বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে অর্ধশতাধিক যাত্রীকে।
ইতোমধ্যে যারা টিকিট কিনেছেন ফেরা নিয়ে অনিশ্চয়তায় আছেন তারা।
এজন্য বিমান সংস্থাকে দুষছে ট্রাভেল এজেন্টরা।
ভুক্তভোগীদের অভিযোগ, ভিসা ঠিক থাকলে কোনো অনুমোদন ছাড়াই যাওয়া যাবে ফ্লাই দুবাই ও এমিরেটস এয়ারলাইন্সের এমন আশ্বাসে চড়া দামে টিকিট কাটলেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে অনেককে।
ভুক্তভোগীরা জানান, টিকেট নিতে গেলে বলেছে; কোনো ধরনের অ্যাপ্রুবাল লাগবে না, শুধু ভিসা একটিভ থাকলেই হবে।
আমরা ১ লাখ ২০ হাজার দিয়ে টিকেট কেটেছি। কিন্তু এখন বলছে, দুবাই যেতে হলে গ্রিন সিগন্যাল লাগবে।

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক গ্রুপ ক্যাপ্টেনে এ এইচ এম তৌহিদুল উল আহসান বলেন, তাদের প্যাসেঞ্জার রেসিডেন্ট ইনফরমেশনে মিস-ম্যাচ হলে অ্যাপ্রুবাল আসে না।
অনুমোদন লাগবে না সেটা বললে; আমার কিছু করার নেই।

দুবাই ভ্রমণের ক্ষেত্রে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি ও ফরেন অ্যাফেয়ার্স কর্তৃপক্ষের অনুমোদনের পাশাপাশি কোভিড সার্টিফিকেট লাগে।

আর ইউএইতে প্রবেশের জন্য অবশ্যই সংশ্লিস্ট যাত্রীর uaeentry.ica.gov.ae লিঙ্ক গিয়ে গ্রিন সিগন্যাল লাগবে।

সীমান্তবাংলা/ ৮/৯/২০২০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর