বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

দিনমজুর লেদুর চিকিৎসার দায়িত্ব নিলেন উখিয়া-টেকনাফের মানবিক এমপি বদি

সীমান্তবাংলা ডেস্ক: / ৯৫ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

 

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় লেদুর বাড়ি।রাস্তায় ইট বসানোর কাজ করে সংসার চলে তার।হঠাৎ অসুস্থ হয়ে পড়লে
প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎক জানায় তার হার্টে ব্লক।
তার বিষয়টি মানবিক এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদির নজরে আসলে তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করার সিদ্ধান্ত নেন তিনি।
চট্টগ্রামে এমপি বদি নিজে অসুস্থ লেদুকে সাথে নিয়ে সিএসসিআর হাসপাতালে ভর্তি করান।আজ সন্ধ্যায় এনজিওগ্রাম পরীক্ষা করানো হলো। ধরা পড়লো ২ টি বিশাল ব্লক। ডাক্তার বললেন শুধু ২ টা রিং এর দামই ২ লাখ ৬২ হাজার টাকা।তো কি হয়েছে বদি পিছপা হবে না।তার রক্তের বিন্দু কণায় মিশে আছে মানুষের সেবা।ঠিক তাই হলো। সকল খরচ এমপি বদি নীজেই জমা দিলো হাসপাতালে।
আজ রাতেই লেদুর হার্টে ২ টি বড় রিং পড়ানো হবে। প্রয়োজনীয় টাকা ইতিমধ্যে জমা করেছেন আলহাজ্ব আব্দুর রহমান বদি।সব মিলে হাসপাতাল খরচ সহ আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা মত খরচ হবে।জানা মতে এ মিশনে সার্বিক সহযোগিতা করেছেন আরও দুই মানবিক মানুষ আজিজ ও শহীদ উল্লাহ ভাই।
লেদু সুস্থ হবে,প্রাণ ভরে নিশ্বাস নেবে,তার নিশ্বাসে পরিবারের উপার্জনের চালিকা চলবে।তার প্রতিটি নিশ্বাসে আব্দুর রহমান বদির জন‍্য দোয়া করবে।তার স্ত্রী সন্তানরা আল্লাহর দরবারে মন খোলে দোয়া করবে।
এভাবেই চলতে থাকুক সাবেক এমপি বদির মানবিক কর্মযজ্ঞ।মানুষের দোয়া ও আল্লাহর রহমতে বেচে থাকুন মানুষের অন্তরে যুগ থেকে যুগান্তরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর