বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

জাতীয় সংসদের স্পিকার নিযুক্ত হলেন আসিফ নজরুল 

সীমান্তবাংলা নিউজ ডেস্ক / ৯২ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও পালন করবেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি জানান, ড. শিরিন শারমীন চৌধুরীর পদত্যাগের কারণে বর্তমানে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য রয়েছে। এ পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও আইন উপদেষ্টাকে অর্পণের সিদ্ধান্ত হয়। আইন উপদেষ্টা এখন থেকে তার ওপর অর্পিত অন্যান্য দায়িত্বের পাশাপাশি এ দায়িত্বও পালন করবেন।

এ সময় প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর