মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটে পড়ছে বাংলাদেশ

সীমান্তবাংলা ডেস্ক / ৫০৪ জন পড়েছে
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে এক গভীর স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটে পড়ছে। দ্য ল্যানসেট কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ–এর সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য।

মূলত, ২০২৪ সালে তীব্র গরমে শ্রম উৎপাদনশীলতা হ্রাসের কারণে দেশের সম্ভাব্য আয় ক্ষতি হয়েছে প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার। ১৯৫০–এর দশকের তুলনায় এখন ডেঙ্গু সংক্রমণের উপযোগী আবহাওয়া বেড়েছে ৯০ শতাংশ।

এদিকে, বায়ু দূষণেই শুধু ২০২২ সালে মারা গেছেন ২ লাখ ২৫ হাজার মানুষ। বিশেষজ্ঞরা বলছেন— জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের হুমকি নয়, বরং বাংলাদেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য এক বর্তমান সংকট। তাপপ্রবাহ, বায়ু দূষণ, অপুষ্টি আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি— সব মিলিয়ে ঝুঁকিতে লক্ষ লক্ষ মানুষের জীবন।

জরুরি জাতীয় পদক্ষেপ, শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা আর কার্যকর আন্তর্জাতিক সহায়তা দরকার বলে মনে করছে বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর