বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু

সীমান্তবাংলা ডেস্ক: / ৭৬ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

জেলা প্রতিনিধি:

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ৩ স্কুলছাত্র নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিন স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) ঘাটাইল-ধলাপাড়া সড়কের চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ, একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর ও মৃত রমজান আলীর ছেলে শাহীন। এরা তিনজন ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এজাহারুল ইসলাম ভূঁইয়া জানান, তিন শিক্ষার্থী একটি আরটিআর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। পরে নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

সূত্রঃ Jagonews24

 সীমান্তবাংলা/রম/০৮ নভেম্বর ২০২১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর