বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীরকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার

সীমান্তবাংলা ডেস্ক: / ৯১ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

 

ডেস্ক নিউজ;
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এছাড়া বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সীমান্তবাংলা / ১৯ নভেম্বর ২০২১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর