রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

গাছের সঙ্গে বিয়ে, ধুমধাম করে প্রথম বিবাহবার্ষিকী উদযাপন

সীমান্তবাংলা ডেস্ক: / ১১৪ জন পড়েছে
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সীমান্ত বাংলা ডেস্ক : বাড়িতে দুই সন্তান। তাদের সঙ্গে আবার রয়েছেন প্রেমিক। সবাইকে ছেড়ে সেজেগুজে ‘বৃক্ষ স্বামী’র সঙ্গে প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন ব্রিটেন নিবাসী মহিলা! একটি গাছকেই স্বামীর মর্যাদা দিয়েছেন এই নারী।

সহধর্মিণী হওয়ার সব দায়িত্বও পালন করেন। সম্প্রতি তার বিবাহবার্ষিকীর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়েছে মহিলার এক বছর পুরোনো বিয়ের ভিডিওটিও।

ব্রিটেনের বাসিন্দা কেট কুনিংহ্যাম গত বছরের সেপ্টেম্বরে স্থানীয় এল্ডার গাছকে বিয়ে করেন। জাঁকজমক করেই হয়েছিল সেই বিয়ে। ফ্লোরাল পোশাকে সেজে হাতে ফুল নিয়ে গাছকে বিয়ে করেন কেট। যাজকের কথা মতো সুখে-দুঃখে ‘বৃক্ষ স্বামী’র পাশে থাকার অঙ্গীকার করেন। বিয়ের পর এল্ডার ফুলের শ্যাম্পেন দিয়ে হয়েছিল সেলিব্রেশন।

সম্প্রতি বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। প্রথম বিবাহবার্ষিকী ‘বৃক্ষ স্বামী’র সঙ্গে উদযাপন করেন কেট। উপস্থিত ছিলেন তার কিছু বন্ধু। কিন্তু সন্তানদের কেন বাড়িতে রেখে এলেন? কেট জানান, ‘বৃক্ষ স্বামী’র সঙ্গে এই উদযাপন ১৫ বছরের বড় ছেলের পক্ষে অস্বস্তিকর। তাই সন্তানদের বাড়িতেই রেখে এসেছেন তিনি। তাদের দেখভালের জন্যই রয়েছেন প্রেমিক।

প্রেমিক থাকতেও গাছকে বিয়ে করলেন কেন কেট? ৩৮ বছরের মহিলা জানান, রিমরোজ উপত্যকার এই পার্কটির গাছগুলো রাস্তা তৈরির জন্য কেটে ফেলা হচ্ছে। তার প্রতিবাদেই গাছকে বিয়ে করার কথা ভেবেছিলেন তিনি। এর মাধ্যমে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে চান তিনি।

এক বছর আগেই গাছকে বিয়ে করার কথা ভেবেছিলেন। এই এলাকার অনেক গাছও দেখেছিলেন কেট। কিন্তু এল্ডার গাছটির সামনে আসতেই নাকি তিনি মুগ্ধ হয়ে যান। এক পলকে এটিকেই পাত্র হিসেবে নির্বাচন করে ফেলেন। স্ত্রীর কর্তব্য পালন করেন কেট। গাছের নাম অনুযায়ী নিজের নামও পালটে ফেলেছেন। এখন কেট এল্ডার হিসেবে নিজের পরিচয় দেন। সপ্তাহে অন্তত চার-পাঁচবার এসে গাছের সঙ্গে একান্তে সময় কাটান কেট।

ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এড‌মিন ইব‌নে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর