মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

খেলার ছলে অগ্নিদগ্ধ হওয়া ছাত্র মারা গেছেন

সীমান্তবাংলা ডেস্ক: / ১২৬ জন পড়েছে
প্রকাশ: মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

(সর্বত্রই শোকের ছায়া)

জুয়েল চৌধুরী, (মহেশখালী):
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরা ঘোনা এলাকায় লাকড়ির চুলার পাশে খেলা করতে গিয়ে কেরোসিন ছিটকে পড়ে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার শিকার হয়ে অগ্নিদগ্ধ হওয়া মাদ্রাসা ছাত্র ওমর ফারুক অবশেষে চলে গেলেন না ফেরার দেশে।
গত বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর এ আকস্মিক মৃত্যুতে এলাকার সর্বস্তরে নেমে আসে শোকের ছায়া। প্রয়াত ওমর ফারুক কালারমারছডা ইউনিয়নের ফকিরা ঘোনা এলাকার আবুল কালামের কনিষ্ঠ সন্তান ও কালারমারছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রসার অষ্টম শ্রেণির ছাত্র।

জানা যায়- গত ২৬-এপ্রিল সন্ধ্যায় পড়া শেষ করে তীব্র গরম সইতে না পেরে বাইরে ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করছিলো। পরে পাকঘরে লাকডির চুলার পাশে গিয়ে পড়লে অনাকাঙ্ক্ষিতভাবে কেরোসিন ছিটকে পড়ে ওমরের উপর। পরে উত্তপ্ত চুলা হতে আগুন লাগলে দাউদাউ করে জ্বলতে থাকে ওমর। পরে পরিবারের লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে এনে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যায় তাঁকে। সেখানে টানা ছয় দিন চিকিৎসার পর বুধবার মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর