বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

কালারমারছড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুয়েল চৌধুরী (মহেশখালী) / ২২ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

গত ২৩ মার্চ সোমবার কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতানের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) প্রতুল কুমার শীলের সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, মহেশখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মানবেন্দ্র সরকার এবং মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুস সোলতানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এখলাছুর রহমান এবং কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমদ প্রমুখ।
সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনসাধারণের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর