মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

এনসিপি শাপলাই পাবে : হাসনাত

যমুনা টেলিভিশন / ২৬৯ জন পড়েছে
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলাই পাবে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

এদিকে, নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা দেয়ার সুযোগ নেই ফের জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এরপরই মূলত এই পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ। প্রতীক ইস্যুতে ইসির সঙ্গে দলটির একমত কোনমতেই হচ্ছে না।

প্রসঙ্গত, শাপলা প্রতীক পেতে অনড় অবস্থানে এনসিপি। এ নিয়ে ইসির সঙ্গে একাধিকবার বৈঠক, চিঠি দেয় দলটি। বিভিন্ন সময়ে এনসিপি নেতারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি দেন, প্রয়োজনে এই প্রতীক পেতে তারা লড়বেন রাজপথে। পাশাপাশি নির্বাচনে অংশ্রগ্রহণের বিষয়েও পুণর্বিবেচনা করবেন।

বিপরীতে, ইসি বারবার বলে আসছে, শাপলা তাদের বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় না থাকায় এটি এনসিপিকে বরাদ্দ দেয়া সম্ভব নয়। আর ইসি এখন একধরনের ফাইনাল বার্তা দিলো দলটিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর