বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

উৎসবমুখর পরিবেশে উখিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, সীমান্তবাংলা / ৩৬০ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

উৎসবমুখর পরিবেশে উখিয়া উপজেলা বিএনপির বহুল প্রতিক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সরওয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সুলতান মাহমুদ চৌধুরী।

শুক্রবার, ২২ আগস্ট দুপুরে উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং এটিএম নুরুল বশর চৌধুরী।

কাউন্সিলে অন্য কোনো প্রার্থী না থাকায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে সরওয়ার জাহান চৌধুরীকে সভাপতি এবং সুলতান মাহমুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, উখিয়ার মানুষ কর্মীবান্ধব নেতৃত্বকে ভালোবাসে। সরওয়ার জাহান চৌধুরী জনগণের ভোটে চেয়ারম্যান হলেও বর্তমান সরকারের কারণে দায়িত্ব পালন করতে পারেননি। আজকের সম্মেলন প্রমাণ করে উখিয়ায় বিএনপি আরও সংগঠিত হয়েছে।

সম্মেলনকে ঘিরে সকাল থেকেই উখিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল-স্লোগানে নেতাকর্মীদের ঢল নামে। পুরো এলাকা ব্যানার-ফেস্টুনে সজ্জিত হয়। এতে প্রমাণিত হয়েছে উখিয়ার বিএনপি আবারও ঐক্যবদ্ধ হয়েছে।

নেতাকর্মীরা জানান, দুঃসময়ে দলের হাল ধরেছিলেন সরওয়ার জাহান চৌধুরী ও সুলতান মাহমুদ চৌধুরী। তাই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে স্বাভাবিক সিদ্ধান্ত হিসেবেই মে‌নে নি‌য়ে‌ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর