উখিয়ার রাজাপালং এলাকার হরিমারা গ্রামের বাগানের পাহাড়ে বনভুমির পাহাড় কেটে মাটি বিক্রয়ের অভিযোগ তুলে আমি ও আমার পরিবারের বিরুদ্ধে অক্ষত অনলাইন ও ফেইক আইডিতে প্রচারিত যে সংবাদটি প্রচার করা হয়েছে তা নিতান্তই ভুল এবং উদ্দেশ্য প্রনোদিত। আমার পিতা একজন নিয়মিত ইজিবাইক চালক। ৫সদস্যের পরিবারে বাবাই একমাত্র উপার্জক। দিনে আনে দিনে খায় এমনটি শান্তির পরিবার। পরিবারের ঘানি টানতে একক ব্যাক্তির রোজগারে আমাদের হিমসীম অবস্থা। এ কঠিন অবস্থায়ও আমার পিতা আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে দুদন্ড থামেনা। অসহনীয় এ কষ্টের মধ্যেও আমাকে অনার্স পড়াচ্ছেন এবং চলমান আছে।
সম্প্রতি একটি অক্ষত অনলাইন থেকে উখিয়া প্রতিনিধি কুতুব উদ্দিন নামের এক সংবাদকর্মী এ মিথ্যা সংবাদ প্রচার করেন। কার্যত: বনভুমির পাহাড় কর্তন ও বিক্রয় করে জমির শ্রেনী পরিবর্তন করার বিষয়ে সরেজমিন পরিদর্শণ করা হলে প্রকৃত ঘটনা উদ্ভাষিত হবে।
অতএব বনপ্রশাসন ও স্থানীয় সুশিল সমাজের প্রতি আমার বিনীত আরজ, প্রকাশিত মিথ্যা ভুলেভরা তথ্যদিয়ে আমি ও আমার পরিারের প্রতি যে কাঁদা ছুড়া হয়েছে, তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।
নিবেদক
নয়ন, ছাত্র উখিয়া ডিগ্রি কলেজ এবং বাগানের পাহাড়, হরিনমারা উখিয়া।