বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

উখিয়ায় মায়ের সাথে অভিমান করে শিক্ষার্থীর আত্নহত্যা

সীমান্তবাংলা ডেস্ক: / ৬৪ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়া রত্নাপালং ইউনিয়নের তুলাতলী করুলিয়ার ঢালা নামক এলাকায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত শিক্ষার্থী ইয়াসমিন আক্তার (১৫)। সে ওই এলাকার মোহাম্মদ এর মেয়ে ও স্থানীয় থিমছড়ি দাখিল মাদ্রাসা নবম শ্রেণীর শিক্ষার্থী।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রত্নাপালং ইউনিয়নের তুলাতলি নামক গ্রামে শিক্ষার্থীর নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, উখিয়া থানা তদন্ত কর্মকর্তা এসআই অমর চন্দ্র বিশ্বাস।

স্থানীয় প্রত্যদর্শীরা জানান, বুধবার বিকেলে মায়ের সাথে অভিমান করে ইয়াসমিন আক্তার (১৬) নিজবাড়ীতে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই অমর চন্দ্র বিশ্বাস জানান, সন্ধ্যার দিকে উখিয়া থানার ডিউটি অফিসারের মাধ্যমে তথ্য পেয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর