শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

আইনজীবী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি / ৯০ জন পড়েছে
প্রকাশ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

 

আইনজীবী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পার্বত্য জেলার বান্দরবানের বিক্ষোভ চট্টগ্রাম আদালতে সরকারি পক্ষের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে বান্দরবান জেলার জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) এশার নামাজ শেষে রাত ৮টায় জেলা কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলার জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের হাজারের অধিক নেতা-কর্মী। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক মোড় জিরো পয়েন্টে এসে সমাবেশ করে বিক্ষুব্ধ জনতা। সমাবেশে বক্তব্য রাখেন, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা’র অধ্যক্ষ বদরুল হক জেলা জর্জ কোট জামে মসজিদে খতিব মুজিবুল হক, এবং বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষে আসিফ ইকবাল। বাংলাদেশ থেকে ‘ইসকন’ সংগঠনকে চিরদিনের জন্য নিষিদ্ধ কারার দাবি জানিয়ে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ইসকন সংগঠনকে পালন পালন করে আসছে। স্বৈরশাসকদের পূণরায় ক্ষমতায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে তারা একজন মুসলমান আইনজীবীকে পরিকল্পিত ভাবে হত্যার করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। যারা আইনজীবী হত্যা করেছে তাদের ২৪ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য: গতকাল ২৫নভেম্বর সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিম্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন। সড়কপথে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আলোচিত এই সংগঠককে ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয়। সোমবার রাতে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়। আজ দুপুরে চট্টগ্রাম আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর