রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

অনাহারে মরবে কোটি কোটি মানুষ, ধনীদের সাহায্যে চাইল জাতিসংঘ

সীমান্তবাংলা ডেস্ক: / ১১০ জন পড়েছে
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সীমান্ত বাংলা ডেস্ক : করোনা মহামারি, জলবায়ু পরির্বতন ও প্রাণঘাতী সংঘাতের ফলে অনাহারের আশঙ্কায় বিশ্বের কোটি কোটি মানুষ। তহবিল সংকটের কারণে সমগ্র বিশ্বে ৩৬টিরও বেশি দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। যার মধ্যে আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো অন্যতম। দেশটির ১ কোটি ৫৫ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে সতর্ক করেছে জাতিসংঘ।

এমন নাজুক পরিস্থিতি তুলে ধরে বিশ্বের কোটিপতি ও ধনীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির প্রধান ডেভিড বেসলে বলেন, ‘মানুষের বেঁচে থাকার নিশ্চিতকরণে বিশ্বের সব ধনী দেশ ও কোটিপতিদের এগিয়ে আসা প্রয়োজন’।জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি বলেছেন, ‘অনাহারের দ্বারপ্রান্তে পৌঁছানো ২৭ কোটি মানুষের জন্য আরও বেশি সহায়তার দরকার। কারণ, তহবিল সঙ্কটের কারণে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে মানবিক ত্রাণ সহায়তা কাটছাঁট করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাস মহামারির কারণে নাইজেরিয়া এবং দক্ষিণ সুদানে লাখ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়েছেন’।জাতিসংঘের খাদ্য কর্মসূচির ওপর একেবারে নির্ভরশীল বিশ্বের ৩ কোটি মানুষকে সহায়তার জন্য ৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার দরকার। এই সহায়তা না পাওয়া গেলে এক বছরের মধ্যে তারা মারা যাবেন।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ডেভিড বেসলে বলেছেন, বিশ্বজুড়ে ২ হাজারের বেশি বিলিওনিয়ার রয়েছেন; যাদের সম্পদের পরিমাণ ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। করোনাভাইরাস মহামারির সময়ও যুক্তরাষ্ট্রের কিছু বিলিওনিয়ার আরও বেশি টাকার মালিক হয়েছেন।

বিজনেস ইনসাইডার বলছে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, মহামারি শুরুর সময় থেকে মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বাল্টিমোর, টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলোন মাস্ক, ক্যাসিনো টাইকুন শেলডন অ্যাডেলসন ও অন্যান্য বিলিওনিয়ারদের সম্পদের পরিমাণ বহুগুনে বৃদ্ধি পেয়েছে।

ঢাকাটাইমস/১৮ সেপ্টেম্বর/এড‌মিন ইব‌নে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর