শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

হবিগঞ্জে ৮১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারি আটক

বিডি প্রতিদিন / সুজন / ১৪১ জন পড়েছে
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে প্রায় ৮১ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়।

শুক্রবার রাতে র‌্যাব-৯, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন—কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সড়কটারি গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে আলমগীর মিয়া (৪২) এবং মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার চাষীবালিগাও গ্রামের মৃত হারুণ মিয়ার ছেলে ইসমাইল বেপারি (৪২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ব্রাহ্মনডোরা ইউনিয়নের অলিপুর এলাকা দিয়ে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে অবৈধ ভারতীয় পণ্য পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানকালে কাভার্ডভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় সাবান, চকলেট, জুস, কসমেটিকস, অলিভ অয়েল এবং ১৭৩ বস্তা জিরা জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে জানান জব্দ করা এসব ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর