শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

দেশে দুই ডিসপ্লের ল্যাপটপ আনল আসুস

সীমান্তবাংলা ডেস্ক: / ১৮৭ জন পড়েছে
প্রকাশ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সীমান্তবাংলা ডেক্স : প্রিমিয়াম জেনবুক সিরিজের নতুন ল্যাপটপ আনলো আসুস। বৃহস্পতিবার বাংলাদেশের বাজারে ১৪ ইঞ্চির জেনবুক ডুয়ো ১৪ (ইউএক্স৪৮২) মডেলের ল্যাপটপটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের সিইএস আয়োজনে ইনোভেশন পুরস্কার জয়ী নতুন এই ল্যাপটপটির মাধ্যমে আসুস পরিচয় করালো দুই স্ক্রিনের স্ক্রিনপ্যাড প্লাস ডিসপ্লে।

জেনবুক ডুয়ো ১৪-তে রয়েছে ইন্টেলের একাদশ প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর, যা ইন্টেলের ইভো প্লাটফর্ম হিসেবে স্বীকৃত। এতে থাকছে ইন্টেলের আইরিশ এক্সই গ্রাফিক্স ও ১৬ জিবি র্যাইম। ১৪ ইঞ্চির মূল ডিসপ্লের সাথে এতে থাকছে ১২ দশমিক ৬ ইঞ্চির ২য় স্ক্রিন, দুটোই টাচ সমর্থিত। ল্যাপটপটিতে রয়েছে আলট্রা-ফাস্ট পিসিআইই ৩.০ এক্স৪ ৫১২ জিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ সুবিধা।

জেনবুক ডুয়ো ১৪ ডিভাইসে রয়েছে আসুসের নিজস্ব প্রযুক্তি যা একাদশ প্রজন্মের ইন্টেল প্রসেসরে দেবে অধিক পারফরম্যান্স। পারফরম্যান্স মোড ব্যবহার করে ব্যবহারকারীরা সমমানের ল্যাপটপের থেকে এতে ৪০ শতাংশ পর্যন্ত কর্মক্ষমতা বেশি পাবেন। এতে ইন্টেল আইরিশ এক্সই গ্রাফিক দেয়ায় ভিজ্যুয়াল ও মাল্টিটাস্কিং, ছবি সম্পাদনা, ক্যাজুয়াল ভিডিও এডিটিংসহ বিভিন্ন টাস্ক সহজেই এবং সাবলীল ভাবে করা যাবে।

 

ল্যাপটপটি ঠাণ্ডা রাখতে দেয়া হয়েছে অ্যাডভান্সড থার্মাল কুলিং সিস্টেম। আর দেয়া হয়েছে ৩ মিলিমিটার পাতলা চেসিস। যা এর কুলিং দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও থান্ডারবোল্ট সমর্থন থাকায় এতে ৮কে মনিটর, কিংবা ২ টি ৪কে মনিটর একত্রে সংযোগ করা যাবে। ল্যাপটপটিতে সাথে দেয়া থাকচবে আসুস পেন (স্টাইলাস)।

ল্যাপটপটির মূল আকর্ষণ এর ফুল-ওয়াইড সেকেন্ডারি টাচ-স্ক্রিন ডিসপ্লে যার রেজুলেশন ৩৮৪০*১১০০ পিক্সেল ও উজ্জ্বলতা ৪০০ নিট। আর এটি উপরের দিকে বাড়ানো যাবে ৭ ডিগ্রি পর্যন্ত। চারপাশের ফ্রেমলেস ন্যানো-এজ ডিসপ্লেতে এর ব্যবহারকারী তার নিজের ইচ্ছে মত নিজের প্রয়োজনীয় কাজ সাজিয়ে নিতে পারবেন। এছাড়া এর দুটি স্ক্রিন-ই সর্বোচ্চ ৪০৯৬ প্রেশার লেভেল সাপোর্ট করে।

স্ক্রিনপ্যাড প্লান এর কার্যক্ষমতা বাড়াতে ল্যাপটপটিতে দেয়া থাকছে স্ক্রিন এক্সপার্ট ২ সফটওয়্যার, যা স্ক্রিনটিতে আরও বেশি বিল্ট-ইন অ্যাপ ব্যবহারের সুবিধা দেবে। এতে ব্রাশ সাইজ, স্লাইডার এবং স্ক্রল সব কাজ করার ক্ষেত্রেই পৃথক ও সহজ কন্ট্রোল প্যারামিটার প্রদান করবে। এখন কন্ট্রোল প্যানেল থেকে অ্যাডোবি ফটোশপ, লাইটরুম, প্রিমিয়ার ও আফটার ইফেক্টস এবং আরও কম্পিটেবল অ্যাপ ব্যবহারের সুবিধা আনবে।

কবে পাওয়া যাবে, দাম কত আসুস জেনবুক ডুয়ো ১৪ (ইউএক্স৪৮২) দেশব্যাপী পাওয়া যাচ্ছে। ল্যাপটপটির বাজার মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা থেকে শুরু।

 

 

২৮ফেব্রুয়ারি/এডমিন/ইবনে যায়েদ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর