বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৮৮২

সীমান্তবাংলা ডেস্ক: / ৭৯ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রবিবার সকাল পর্যন্ত আগের গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে মশাবাহী রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮২ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৪, ঢাকা বিভাগে ২৩৩, চট্টগ্রাম বিভাগে ১৪১, বরিশাল বিভাগে ৬৭, খুলনা বিভাগে ৯১ জন, রাজশাহী বিভাগে ৪১ জন রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ১১ জন এবং সিলেট বিভাগে আটজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯২ হাজার ৩৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন (সিটি করপোরেশনের বাইরে) এবং ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বরিশাল বিভাগে ও রাজশাহী বিভাগের একজন করে রয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৯৪ জনের।

এদিকে গত একদিনে সারা দেশে এক হাজার ১১০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৮ হাজার ৯৮৯ জন।

 

( সীমান্তবাংলা/০১ডিসেম্বর/রহমান )


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর