সর্বশেষ
Test News নতুন নির্বাচন আচরণবিধি ও বর্তমান রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ ঢাকাই চলচ্চিত্রের রাজকীয় প্রত্যাবর্তন ও সোনালী দিন ফেরার গল্প ক্রিকেট মাঠে বাংলাদেশের সেরা ও স্মরণীয় কিছু জয়ের মুহূর্ত জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বিশ্বের ভবিষ্যৎ: বিশেষ আলোচনা বাংলাদেশে মেট্রোরেলের যাত্রা ও নতুন স্বপ্নের সূচনা: ভিডিও প্রতিবেদন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান ঘরোয়া প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলো ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুটারের ঐতিহাসিক স্বর্ণ জয়

‘থ্রি ইডিয়টস’-এ কি বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন, নতুন তথ্য দিলেন হিরানি

সুপার এডমিন
প্রকাশিত: ২০ জুন ২০২৬, রাত ০৯:৪৯
‘থ্রি ইডিয়টস’-এ কি বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন, নতুন তথ্য দিলেন হিরানি

আমির খানের সুপারহিট সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এসেছে বড় সুখবর! দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল, ছবিটির দ্বিতীয় কিস্তি আদৌ আসবে কি না? এবার সেই জল্পনায় ইতি টেনেছেন খোদ পরিচালক রাজকুমার হিরানি। তিনিই ছবির গল্প নিয়ে বড় আপডেট দিয়েছেন। রাজকুমার হিরানি জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস ২’-এ র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবন কতটা বদলে যাবে।

Advertisement

বদলে যাবে তিন বন্ধুর জীবন


‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’–কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি জানান, তিনি ও তাঁর সহকারী লেখক অভিজাত জোশি ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। বলিউডের এই খ্যাতনামা পরিচালক বলেছেন, ‘ছবির গল্পে দেখানো হবে, ১৫ থেকে ২০ বছর পর এই চরিত্রগুলোর জীবন কেমন হয়েছে। এবার গল্প আর কলেজজীবনকে ঘিরে আবর্তিত হবে না।

র‍্যাঞ্চো, ফারহান ও রাজু এখন বিবাহিত, তাদের সন্তান রয়েছে এবং তারা মধ্য জীবনের সংকটের (মিডলাইফ ক্রাইসিস) মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের জীবন কোন দিকে এগোবে, সেটিই হবে ছবির মূল গল্প।’

২০০৩ সালে সঞ্জয় দত্তের ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমার মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয় রাজকুমার হিরানির। পরবর্তী সময় তিনি ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ ও ‘সঞ্জু’ সিনেমা পরিচালনা করেন। তিনি প্রতি ছবি থেকে প্রায় ৮০ কোটি রুপি পারিশ্রমিক নেন।


Advertisement

একই বিষয়ের আরও খবর