সর্বশেষ
Test News নতুন নির্বাচন আচরণবিধি ও বর্তমান রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ ঢাকাই চলচ্চিত্রের রাজকীয় প্রত্যাবর্তন ও সোনালী দিন ফেরার গল্প ক্রিকেট মাঠে বাংলাদেশের সেরা ও স্মরণীয় কিছু জয়ের মুহূর্ত জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বিশ্বের ভবিষ্যৎ: বিশেষ আলোচনা বাংলাদেশে মেট্রোরেলের যাত্রা ও নতুন স্বপ্নের সূচনা: ভিডিও প্রতিবেদন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান ঘরোয়া প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলো ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুটারের ঐতিহাসিক স্বর্ণ জয়

শাহরুখের সহায়তায় মুক্তি, ৮ কোটি বাজেটের ছবিটি আয় করল ৮০ কোটি

সুপার এডমিন
প্রকাশিত: ২০ জুন ২০২৬, রাত ০৮:২৪
‘দেউল বন্দ ২’-এর দৃশ্য। আইএমডিবি
‘দেউল বন্দ ২’-এর দৃশ্য। আইএমডিবি

বলিউড তারকা শাহরুখ খানের একটি সিদ্ধান্তই নাকি বদলে দিয়েছিল মারাঠি চলচ্চিত্র ‘দেউল বন্দ ২’-এর ভাগ্য। ছবিটির পরিচালক প্রবীণ তারদে সম্প্রতি জানিয়েছেন, মুক্তির আগে আর্থিক সংকটে পড়ে ছবিটি বড় ধরনের সমস্যার মুখে পড়েছিল। সেই সময় শাহরুখ খান এগিয়ে না এলে ছবিটির মুক্তিই অনিশ্চিত হয়ে যেতে পারত।

Advertisement

প্রবীণ তারদের ভাষ্য, সিনেমা হলে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সিনেমা প্যাকেজ (ডিসিপি) তৈরির খরচ তাঁদের ধারণার চেয়ে অনেক বেশি আসে। যেখানে তাঁরা প্রায় ১২ লাখ রুপি ব্যয় হবে বলে ভেবেছিলেন, সেখানে বিল আসে প্রায় ৪২ থেকে ৪৫ লাখ রুপি। সীমিত বাজেটের মারাঠি ছবির পক্ষে সেই অর্থ জোগাড় করা ছিল প্রায় অসম্ভব।

এ অবস্থায় নির্মাতারা শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের আর্থিক সীমাবদ্ধতার কথা জানানো হলে বিষয়টি শাহরুখ খানের নজরে আসে। পরিচালক জানান, শাহরুখ তাঁর টেকনিক্যাল টিমের কাছ থেকে ছবি সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি নির্দেশ দেন, অর্থের কারণে যেন ছবিটির পথ আটকে না যায়।

Advertisement

একই বিষয়ের আরও খবর