2

মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

হাতিকে বাঁচাতে গিয়ে চিকিৎসকেরা আহত, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, সীমান্তবাংলা / ৬১৯ জন পড়েছে
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত বন্য হাতির চিকিৎসা দিতে গিয়ে গুরুতর আহত দুই চিকিৎসকসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।

আহতরা হলেন ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্য নেচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।

আজ শনিবার (১৬ আগস্ট) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে কক্সবাজার জেলার রামু উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে মাইন বিস্ফোরণে আহত হাতির চিকিৎসা দিতে যান তারা।

চিকিৎসার একপর্যায়ে আহত হাতিটি হঠাৎ উত্তেজিত হয়ে তাদের ওপর আক্রমণ করে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর

2