শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সিরাজগঞ্জ তাড়াশে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার

সীমান্তবাংলা ডেস্ক: / ১১১ জন পড়েছে
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

মোঃ লুৎফর রহমান লিটল:

সিরাজগঞ্জ তাড়াশে একটি ব্রিজের পাশ থেকে কাপড়ে মোড়ানো এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার একটি কালভার্ট ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার একটি ব্রিজের পাশে আমরা কয়েকজন নবজাতকের মরদেহ দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নবজাতকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর