শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন অন্তর্বর্তী সরকার বৈধ, হাইকোর্টের রায় বহাল আপিল বিভাগের আলীকদমে বুলুপাড়ায় বিজিবি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেছেন লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত, নতুন ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের ঢাবির পর বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮ ‎জোয়ারিয়ানালায় সর্বপ্রথম বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।

সিনহা হত্যা মামলার চার্জশীট গ্রহন করেছে আদালত || সিফাতকে মামলা থেকে অব্যাহতি

সীমান্তবাংলা ডেস্ক: / ৭০ জন পড়েছে
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

 

সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চার্জশিট গ্রহণ করেছেন কক্সবাজার আদালত। এ মামলার পলাতক আসামি সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অন্যদিকে পুলিশের দুটি মামলা থেকে সিনহার সহযোগী সিফাতকে অব্যাহতি দেয়া হয়েছে।
কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে সোমবার সকালে দাখিলকৃত নথি গৃহীত হয়। পরে একজন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

কক্সবাজার দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র নিয়ে আজকে আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন এবং সিনহার টিমে থাকা সিফাতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে যে দুটি মামলা করেছিল, ওই দুই মামলা থেকে তাকে অব্যাহতি দেন।

এর আগে গত ১৩ ডিসেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে বরখাস্তকৃত ওসি প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় র‌্যাব।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে টেকনাফ শামলাপুর তল্লাশিচৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ।

এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সহযোগী সিফাতকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ। পরে রিসোর্ট থেকে শিপ্রাকে আটক করা হয়। দুজনই বর্তমানে জামিনে মুক্ত।

ওই ঘটনায় টেকনাফের সাবেক পরিদর্শক লিয়াকত ও ওসি প্রদীপসহ অন্যান্য পুলিশ সদস্য এবং পুলিশের করা মামলার তিন সাক্ষী কারাগারে রয়েছেন।

বর্তমানে ওসি প্রদীপ কুমার দাশ দুদকের একটি মামলায় চট্টগ্রাম কারাগারে রয়েছেন। অন্য আসামিরা কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন।

( সীমান্তবাংলা/ শা ম/ ২১ ডিসেম্বর ২০২০)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর