রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ৭ মার্চের ভাষণ প্রচার করায় ছাত্রলীগ নেতা আটক, শাহবাগ থানার সামনে উত্তেজনা-হাতাহাতি কক্সবাজারে ছুরিঘাকাতে যুবককে হত্যা আ.লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র‌নেতা নিহত ইরানের ৪২ জাহাজ ধ্বংসের দাবি করলেন ট্রাম্প ইরানে হামলা করে ‘বিশ্বের উপকার করেছে’ যুক্তরাষ্ট্র; ট্রাম্প চরম হুমকিতে পানি নিরাপত্তা বাড়ছে নৃশংসতা ছিনতাই; উদ্বেগ ছড়াচ্ছে চাঁদাবাজি ডাকাতির মতো ঘটনাও দীর্ঘ যুদ্ধের বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘সন্ত্রাসবাদে পাকিস্তানের প্রশ্রয়ে’র জবাব দিতেই হামলা: ভারত

যমুনা টেলিভিশন / ৬৯ জন পড়েছে
প্রকাশ: রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে হামলাসহ ‘সন্ত্রাসবাদে পাকিস্তানের নিরবচ্ছিন্ন প্রশ্রয়ে’র জবাব দিতেই দেশটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দিল্লি।

ভারতের দাবি, পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি যতটা কম রেখে শুধুমাত্র ‘সন্ত্রাসবাদী’ ঘাঁটি ও বিভিন্ন প্রশিক্ষণ শিবিরেই এই হামলা চালানো হয়েছে। যেটাকে তারা ‘প্রিসিশন স্ট্রাইক’ বলে বর্ণনা করছে।

বুধবার (৭ মে) দিল্লিতে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ সাংবাদ সম্মেলনে বুধবার সকালে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের সামরিক কর্মকর্তা সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং।

বিক্রম মিশ্রি বলেছেন, পেহেলগামের ঘটনায় ‘দ্য রেজিসট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের যে সংগঠনটি দায় স্বীকার করেছে এবং লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে হামলার ছবি পোস্ট করা হয়েছে তাতে এই ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ স্পষ্ট।

তিনি বলেছেন, ভারত পাকিস্তানের ‘সন্ত্রাসী স্থাপনা ধ্বংস’ করেছে। হামলা কীভাবে হয়েছে সেই দৃশ্যও দেখানো হয়েছে ব্রিফিংয়ে।

এদিকে, বিবিসির লাইভে বলা হয়েছে, ব্রিফিংয়ের ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার গভীর রাতে ২৫ মিনিট ধরে চালানো হয়েছে হামলা।

এই সংবাদ সম্মেলনে কোনও প্রশ্ন নেয়া হয় নাই। ভারতের একাধিক বিমান ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তানের দাবির বিষয়েও ভারত কোনও মন্তব্য করেনি।

অভিযানে ভারতের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সেটাও কিছু বলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর