১৯ এপ্রিল শনিবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে ১ টা পর্যন্ত ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয় হল রুমে সৃজন স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত “সৃজন স্কলারশিপ-২০২৫” এর ১ম ধাপের বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত সৃজন স্কলারশিপ-২০২৫ এ অংশ গ্রহণ করেন ঈদগড় আমির মোহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়, ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসা, ঈদগড় জামালিয়া আদর্শ বালিকা মাদ্রাসা, কাগজিখোলা আদর্শ দাখিল মাদ্রাসার ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্র-ছাত্রীরা।
১ম ধাপের এই পরীক্ষায় এ ক্যাটাগরি হিসেবে ৯ম ও ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণ ছিল, বি ক্যাটাগরি হিসেবে ৭ম ও ৮ম শ্রেণীর ছাত্র-ছাত্রী।
মোট ৪ টি প্রতিষ্ঠানের ৫৮২ টি ফরম বিতরণ হয়, তৎমধ্যে ৪৬১ জন ফরম জমা দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন।
১৯ এপ্রিল সকাল ৬ থেকে ভারি বর্ষণ হওয়াতে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেন নি।
৪৬১ জনের মধ্যে ৩২৯ জনের উপস্থিতিতে পরীক্ষা সম্পন্ন হয়।
সকাল থেকে বৃষ্টি হওয়া সত্বেও সৃজন শিক্ষার্থীদের সুবিধার্থে সময় ২ ঘন্টা পিছিয়ে ১১ টাই শুরু করে, হল পরিদর্শক হিসেবে ৭ টি হলে সৃজনের সদস্যদের মধ্য থেকে ১২ জন শিক্ষক ও অনার্স-মাস্টার্স শেষ করা ও অনার্স/ডিগ্রিতে অধ্যয়নরত মাধ্যমে পরীক্ষা সম্পন্ন হয়।
সৃজনকে গাইডলাইন করেন সৃজনের সম্মানিত উপদেষ্টা রামু মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমজাদ হোসাইন, পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুজনের সিনিয়র ও উপদেষ্টা ঈদগড় আমির মোহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব, মোহাম্মদ শাহজাহান, ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি জনাব, আকতার আহমদ, বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার জনাব আমির আব্দুল আজিজ, ঈদগড় আমির মোহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব তোফাইল আহমদ।
উক্ত শিক্ষা বৃত্তি পরীক্ষার নিরীক্ষক ছিলেন সৃজনের এডমিন মিজানুর রহমান (এম.এ), সচিব হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করেন সৃজনের এডমিন জাহেদুল ইসলাম পিলিল।
হল প্রধান বা হল সুপারের দায়িত্ব পালন করেন সৃজনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নজিবুল হক (বিএসসি)
পরীক্ষা কমিটির প্রধান বা পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বরত আছেন সৃজনের এডমিন মো: হামিদুল ইসলাম (এম.এ)।
সৃজন স্কলারশিপ-২০২৫ এর ২য় ধাপের পরীক্ষা আগামী পহেলা মে হওয়ার কথা রয়েছে।
২য় ধাপের পরীক্ষায় অংশ গ্রহণ করবেন সি ক্যাটাগরি হিসেবে ঈদগড় হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসা, চরপাড়া তা’লিমুল কোরআন মাদ্রাসা ও কোনারপাড়া সা’দ বিন আবি ওয়াক্কাস তাহফিজুল কোরআন মাদ্রাসা।
অতিশীঘ্রই ফলাফল প্রকাশ করে অংশ গ্রহণকারীদের মধ্যে ১০ % সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের আর্থিক, শিক্ষা সামগ্রী ,ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে।
তাছাড়া সকল অংশগ্রহণকারিদের জন্য পূরষ্কারের ব্যাবস্থা থাকবে।
সৃজনের এমন আয়োজনে এলাকার মান্য গণ্য ও শিক্ষিত সমাজ এবং ইউনিয়নের জনপ্রতিনিধি সহ সকল শ্রেণীর লোক ও অবিভাবকরা প্রশংসায় ভূষিত করেন সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনকে।
উল্লেখ্য যে, সৃজন স্বেচ্ছাসেবী সংগঠন ০৪ সেপ্টেম্বর ২০২০ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে গত ৫ বছর (প্রায়) ঈদগড় সহ বিভিন্ন প্রান্তের অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। রক্তদান, রক্ত ম্যানেজ, শিক্ষা সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, কবরস্থান পরিচ্ছন্নতা, ড্রেন নির্মান ও অসহায় গরিবদের আর্থিক সহায়তার মাধ্যমে চিকিৎসায় সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ গুলো করে যাচ্ছেন।
সৃজন স্বেচ্ছাসেবী সংগঠন এর পরিচালনা পর্ষদের সদস্যরা দেশ-প্রবাস, জনপ্রতিনিধি সহ সকলের দোয়া, সহযোগিতা ও সাপোর্ট কামনা করেছেন।যেন এমন কর্মকাণ্ড গুলো তারা ধারাবাহিকতার সাথে চলমান রাখতে পারেন।
ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ শীঘ্রই জানিয়ে দেয়া হবে জানান কর্মকর্তারা।