শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন অন্তর্বর্তী সরকার বৈধ, হাইকোর্টের রায় বহাল আপিল বিভাগের আলীকদমে বুলুপাড়ায় বিজিবি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেছেন লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত, নতুন ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের ঢাবির পর বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮ ‎জোয়ারিয়ানালায় সর্বপ্রথম বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।

মেটা থেকে একাধিক রুশ সংবাদমাধ্যম নিষিদ্ধ

সীমান্তবাংলা ডেস্ক: / ২০৫ জন পড়েছে
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

সীমান্তবাংলা ডেস্ক◼️

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসে নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) এসব সামাজিক যোগাযোগমাধ্যমের মালিকানা প্রতিষ্ঠান মেটা এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির অভিযোগ, গোপনে অনলাইন মাধ্যমে প্রভাব বিস্তারে প্রতারণামূলক উপায়ের আশ্রয় নেয়ায় এসব সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করা হলো।

মেটা এক বিবৃতিতে বলেছে, ‘বেশ কিছু বিষয় বিবেচনা করে আমরা রাশিয়ার আরও কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি। রোশিয়া সেগোদনিয়া, আরটি ও সংশ্লিষ্ট অন্যান্য সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে বৈশ্বিকভাবে আমাদের অ্যাপে নিষিদ্ধ করা হলো। অন্যান্য দেশের বিষয়ে হস্তক্ষেপের তৎপরতা চালানোয় এসব সংবাদমাধ্যমকে আমাদের অ্যাপে নিষিদ্ধ করা হলো।’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এমন পদক্ষেপ নিয়ে মেটা নিজেদের কলঙ্কিত করছে। রাশিয়ার সংবামাধ্যমের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ একেবারেই অগ্রহণযোগ্য।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার সর্বশেষ নিষেধাজ্ঞার পদক্ষেপের মধ্য দিয়ে বিষয়টি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে আজ থেকে দুই বছর আগে কিছু পদক্ষেপ নিতে শুরু করে মেটা। এর মধ্যে মেটার অ্যাপে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দেয়ার পাশাপাশি ‘রিচ’ কমিয়ে দেয়া হয়।

২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো নিষিদ্ধ করার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও ইউক্রেন। সে আহ্বানে সাড়া দেয় মেটা।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর