রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ৭ মার্চের ভাষণ প্রচার করায় ছাত্রলীগ নেতা আটক, শাহবাগ থানার সামনে উত্তেজনা-হাতাহাতি কক্সবাজারে ছুরিঘাকাতে যুবককে হত্যা আ.লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র‌নেতা নিহত ইরানের ৪২ জাহাজ ধ্বংসের দাবি করলেন ট্রাম্প ইরানে হামলা করে ‘বিশ্বের উপকার করেছে’ যুক্তরাষ্ট্র; ট্রাম্প চরম হুমকিতে পানি নিরাপত্তা বাড়ছে নৃশংসতা ছিনতাই; উদ্বেগ ছড়াচ্ছে চাঁদাবাজি ডাকাতির মতো ঘটনাও দীর্ঘ যুদ্ধের বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশী যুবকের পা বিচ্ছিন্ন

সীমান্তবাংলা নিউজ ডেস্ক / ১৪০ জন পড়েছে
প্রকাশ: রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে তরিকুল নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার ফুলতলী ৪৭ ও ৪৮ নম্বর পিলারের মিয়ামারের ২শ মিটার অভ্যন্তরে ঘটনা ঘটে। পরে স্থানীয় আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহত তরিকুল কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে চোরাই পথ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে তরিকুল। এ সময় সীমান্তে পুতে রাখা মাইন বিস্ফোরণ হলে তরিকুলের বাম পায়ের নিচের অংশ উড়ে যায় এবং হাতেও আঘাতপ্রাপ্ত হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, চোরা চালানের মালামাল আনতে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিল তরিকুল।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ফুলতলী এলাকায় মিয়ানমারেরর অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। বাম পায়ে ও হাতে আঘাত পেয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর