বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

মহেশখালীর মাতারবাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এ পর্যন্ত মৃতের সংখ্যা-৩

সীমান্তবাংলা ডেস্ক: / ১২৪ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে এ পর্যন্ত ৩ জন মারা গেছে। এক শিশু ঘটনাস্থলে মারা যাওয়ার পর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরেকজন ও চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহত হয়েছেন ১০ জনের ও বেশি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই মাতারবাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন: এদের মধ্যে মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মিয়াজী পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ এহসান (১২) ঘটনাস্থলে মারা যায়। এছাড়া মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়ার ফরিদুল আলমের ছেলে সাদেকুল ইসলাম রাহাত (১৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পরে চমেকে চিকিৎসাধীন অবস্থায় বেলুন বিক্রেতা ও গ্যাস সিলিন্ডারটির মালিক মোহাম্মদ আলমগীর (৪২) মারা যায়।

কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি আজিজুল উলুম মাদ্রাসার বার্ষিক দুই দিনের সভা চলছিল। আজ শুক্রবার ছিল বার্ষিক সভার শেষ দিন। মাদ্রাসার সভা উপলক্ষে পাশে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গ্যাস সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রি করছিলেন আলমগীর হোসেন। এক পর্যায়ে গ্যাসর সেই বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের চকরিয়া ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ উল্লাহ জানিয়েছেন। ঘটনার পর ফায়ার সার্ভিস ও মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

( সীমান্তবাংলা/ শা ম/ ২২ জানুয়ারী ২০২১)

নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর