2

মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ভারত-পাকিস্তান সংঘাত: উদ্বিগ্ন চীন

যমুনা টেলিভিশন / ৯২ জন পড়েছে
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং।

পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে চীন বলছে, তারা এ নিয়ে উদ্বিগ্ন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, চীনের অবস্থান সকল প্রকার সন্ত্রাসবাদের বিপরীতে। ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয়, এরা চীনেরও প্রতিবেশী।

তিনি আরও বলেছেন, তারা এমন কোনও পদক্ষেপ যেন না নেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

ভারত-পাকিস্তান উভয় পক্ষকেই শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে সংযত থাকতে আহ্বান জানিয়েছে চীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর

2