বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বান্দরবানে ২ পর্যটকের মৃত্যু: ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপের এডমিন বর্ষা গ্রেফতার

সীমান্তবাংলা ডেস্ক / ৩৫৬ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বান্দরবানের আলীকদম উপজেলায় দুই পর্যটকের মৃত্যুর ঘটনায় ‘ট্যুর এক্সপার্ট’ নামক একটি গ্রুপের এডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, শনিবার সকালে নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা আলীকদম থানায় দায়িত্ব অবহেলার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম প্রশাসনের কোনও অনুমতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়াই ৩৩ জন সদস্য নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় ট্যুর পরিচালনা করে। গত ৮ জুন স্মৃতি আক্তার বান্দরবান ট্যুরে যান। এরপর ১১ জুন বিকেলে শামুক ঝর্ণা এলাকায় প্রবল বৃষ্টি হয়। তখন পাহাড়ি ঢলের মধ্যে পড়ে স্মৃতি আক্তার, শেখ জুবাইরুল ইসলাম ও সহকারী হাসান চৌধুরী শুভ নিখোঁজ হন। পরদিন ১২ জুন মাতামুহুরী নদী থেকে শেখ জুবাইরুল ইসলাম এবং ১৩ জুন তৈন খাল থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাছাড়া, হাসান চৌধুরী শুভ এখনও নিখোঁজ রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর