বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত, নতুন ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ২৬৮ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

 

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) এর উদ্যোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর ৭৩ কাকরাইল ইস্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ২টা ৩০ মিনিট থেকে মতবিনিময় সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) এর যুগ্ম-আহ্বায়ক এম গফুর উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আক্তার বানু লিপি, যুগ্ম-আহ্বায়কসহ ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ নাজির হোসেন, সিনিয়ার সহ-সভাপতি এম গফুর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিয়া সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) শক্তিশালী ভূমিকা পালন করতে করবে।

আলোচনা শেষে সংগঠনের কার্যক্রম অধিক গতিশীল করার লক্ষ্যে পূর্ণাঙ্গ নতুন কমিটি সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর