শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন অন্তর্বর্তী সরকার বৈধ, হাইকোর্টের রায় বহাল আপিল বিভাগের আলীকদমে বুলুপাড়ায় বিজিবি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেছেন লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত, নতুন ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের ঢাবির পর বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮ ‎জোয়ারিয়ানালায় সর্বপ্রথম বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।

পেকুয়ায় শিশুসহ ৫জনকে কুপিয়ে গুরুতর জখম, বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট!

সীমান্তবাংলা ডেস্ক: / ৬২ জন পড়েছে
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

 

পেকুয়া প্রতিনিধি।

কক্সবাজারের পেকুয়ায় শিশু সহ ৫জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ভাংচুর করা হয়েছে বসতঘর লুটপাট করা হয়েছে গুরুত্বপূর্ণ মালামাল।
আহতদের মধ্যে রিদুয়ানুল ইসলাম ও শিশু আব্দুল্লার আশঙ্কা জনক।
(০৩জুলাই)সকাল ৯টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের বটতলী স্কুল পাড়া এলাকার মৃত কাছেম আলীর ছেলে আবু তাহের সাওদাগরের বসতবাড়ীতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় আহতরা হলেন একই এলাকার ব্যবসায়ী আবু তাহের ছেলে মুহাম্মদ রিদুয়ান(২৬),আবদুল্লাহ বাবু(৮),আবু তাহেরের স্ত্রী শাকেরা বেগম (৪৫),মৃত কাছিম আলী স্ত্রী আবু তাহেরের মাতা ভেলুয়ারা বেগম (৮০),কাছিম আলীর মেয়ে ফাতেমা বেগম (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে আবু তাহেরের বাড়ীতে সংঘবদ্ধ হয়ে তাঁর ঘর ভাংচুর করে তার ছেলে রিদুয়ান ও আব্দুল্লাহ স্ত্রী, মা, বোন সহ ৬জনকে কুপিয়ে গুরুতর জখম করে, স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এই ঘটনায় অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত মুহাম্মদ হোছাইনের ছেলে ইকবাল হোছাইন (২৬),আব্দুল আহমদের ছেলে নাছির উদ্দীন (৪৫),ও ইসমাইল(৩৫),মৃত আব্দুর রহিমের ছেলে মুহাম্মদ ইউনুস(৪০),মৃত মুহাম্মদ হোছাইনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০),সোহেল(২৮),ফারুক (৩০),রফিকুল ইসলামের ছেলে রোকন উদ্দিন (২৫),মৃত নুরুল ইসলামের ছেলে সরওয়ার (৩৫),ছলিম উল্লাহর ছেলে রহিম উল্লাহ, রহিম উল্লার স্ত্রী কাউছারা বেগম (৩৫),মৃত নজির আহমদের ছেলে রফিক আহমদ (৫০),মৃত আয়ুব আলীর ছেলে নুরুল আবছার (৫০),সহ অজ্ঞাত কয়েক জন।
আবু তাহের জানান, এ জায়গা তার বৈধ সম্পত্তি। কিছু জায়গা ক্রয় করেন। অবশিষ্ট জায়গা তার পৈত্রিক সুত্রে প্রাপ্ত অংশ। মাটি ভরাট করে ওই স্থানে তিনি বাড়ি নির্মাণকাজ শুরু করছিলেন। কিন্তু আলম মাস্টারের মেয়েরা বাধা সৃষ্টি করেছে। চেয়ারম্যানের কাছে বিচার ছিল। পরিষদের রায় আমার অনুকুলে আছে।
তোফা গংয়ের নির্দেশে অভিযুক্তরা এসে তাঁর ঘর ভাংচুর করে মটর সাইকেল, নগদ টাকা সহ প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় তাঁর ছেলে, মা, বোন, স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে। তিনি প্রশাসন সহ সবার সহযোগিতা কামনা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর হায়দার বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর